মৃত্যুশয্যায় স্বামী: আমায় ক্ষমা করো, আজীবন মিথ্যে বলেছি, বেশি কাজ ছিল বলে এক ডজন মেয়ের সঙ্গে শুয়েছি!
স্ত্রী: আচ্ছা, বিষ কি এমনি খাইয়েছি তোমায়?
বিবাহিত পুরুষের উক্তি
এক বিবাহিত পুরুষের উক্তি: বিয়ের আগে পর্যন্ত আমি বুঝতেই পারিনি সুখ-শান্তি কাকে বলে, কিন্তু বিয়ের পরে...অনেক দেরি হয়ে গেছে!
জোকস
জনৈক: ডাক্তারবাবু, আমার কুকুরের লেজটা কেটে দিন না!
ডাক্তারবাবু: সে কী! কেন? খেপে যাবে যে!
জনৈক: না আমার শাশুড়ি আসছেন কিনা, ওঁর রিসেপশন এই কুত্তাকে দিয়েই করাব!
শাশুড়ি-জামাই
শাশুড়ি: আমায় এতই যখন অপছন্দ, টিভির টেবিলে আমার ছবিটা রেখেছ কেন?
জামাই: যাতে আমার ছেলে-মেয়ে বেশি টিভি না দেখে!
শাশুড়িকে কুকুরে কামড়েছে
জানো, আমার শাশুড়িকে কাল কুকুরে কামড়ে দিয়েছে!
সে কী! এখন কেমন আছেন উনি?
ওঁর কি সহজে কিছু হবে? তবে কুকুরটা মারা গেছে!
পুলিশ না অ্যাম্বুলেন্স!
বৌদি: রান্নাঘরে চোর ঢুকেছে! মায়ের রান্না করা পায়েসটা খেয়েছে!
মন্টুদা: কাকে ডাকব? পুলিশ না অ্যাম্বুলেন্স!
আমার শাশুড়ি !
মন্টুদা জানলা দিয়ে শাশুড়িকে ফেলে দিতে চাইছে!
রাস্তার জনতা: কী করেছেন মশাই! মহিলাকে ফেলছেন কেন?
মন্টুদা: উনি মহিলা নন, আমার শাশুড়ি !
মেযেদের ভবিষ্যৎ-চিন্তা
মেয়েরা বিয়ের পর থেকে ভবিষ্যৎ-চিন্তা ছেড়ে দেয়, আর ছেলেদেরটা শুরু হয় বিয়ের পর থেকেই।
স্বামী-স্ত্রী
বিয়ের প্রথম বছর স্বামী বলেন এবং স্ত্রী শোনেন, দ্বিতীয় বছর স্ত্রী বলেন, স্বামী শোনেন, এর পর কিন্তু দু্’জনেই বলেন, শোনেন প্রতিবেশীরা।