• ঘোরা ফেরা
  • আমরা কেউ কেউ পুজো মানে বুঝি শুধুই কলকাতা৷ কেউ আবার ভেসে যেতে চাই শরতের মেঘের সঙ্গে নিশ্চিন্তে৷ কলকাতার ভিড় ছেড়ে দূরে বা কাছে কোথাও হাওয়াবদলের জন্য থাকল এই ট্যুর গাইড৷

    ম্যাকাও

    ম্যাকাওকে বলা হয় প্রাচ্যের লাস ভেগাস৷ বিলাস আর বৈভবে ভেসে দিন কয়েকের ছুটি কাটানোর নতুন ঠিকানা৷ দেড় কোটি বর্গফুট এলাকার ভেনেশিয়ান রিসর্টে উঠে এসেছে যেন আস্ত একটা শহর৷ ১০ লক্ষ বর্গফুটেরও বেশি এলাকা জুড়ে বিশাল শপিং মল, সাড়ে পাঁচ লক্ষ বর্গফুটের বিশাল ক্যাসিনো, হোটেল চত্বরের ভেতরেই তিনটে খাল আর তাদের ওপর দিয়ে অনবরত যাতায়ত করছে ইতালীয় ‘গন্ডোলা’৷

    Porun
    তাইল্যান্ড

    তাইল্যান্ডের বর্ণময় ব্যস্ত শহর ব্যাঙ্কক। ছুটছে মানুষ, হরেক গাড়ি, ভিড়ে ঠাসা শপিং মল৷ ঘুরে দেখার শেষ নেই! বেরিয়ে পড়া যায় হেঁটে, গাড়িতে বা জলযানে৷ তাইল্যান্ডের রাজপ্রাসাদে উত্তর মধ্যযুগের নানা ভাস্কর্য ও স্থাপত্যের নমুনা দেখে অবাক হয়ে যেতে হয়৷ প্রথম তাইরাজ ১৭৮২ খ্রিস্টাব্দে এই প্রাসাদ নির্মাণ করেছিলেন৷

    Porun
    লখনউ

    গোমতী নদী ঘিরে রেখেছে লখনউ শহরকে৷ লখনউ এখনও সর্বধর্ম তীর্থের মিলনভূমি৷ সন্ধের পর একসঙ্গে আজান, কাঁসরঘন্টা, গির্জার ধ্বনিতে মুখরিত হয় গোমতীর একপ্রান্ত থেকে অন্য প্রান্তে৷ দূরে ‘মতিমহল’-এর আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে৷ বিভিন্ন ইতিহাসের ছড়াছড়ি গোমতীর দু’পার জুড়ে৷

    Porun
     
     
     
     
     
     
     
     

  • Search Junk Food