• পত্রিকা > প্রবন্ধ
  • গল্প উপন্যাসের পাশাপাশি রসোত্তীর্ণ বাংলা প্রবন্ধের চাহিদাও যে বাঙালি পাঠকদের কাছে কতখানি, তা শারদীয়া পত্রিকাগুলির দিকে এক ঝলক তাকালেই বোঝা যায়৷ সে কথা মাথায় রেখেই এবার রইল একগুচ্ছ প্রবন্ধ৷

    প্রবন্ধ
    পাগলা মা কি তোর একার

    সুদীপ ঘোষ

    গত বার ছিল টাইটেল স্পনসর, ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর মিঠুন চক্রবর্তী স্বয়ং৷ এ বার সে সব একদম বাদ৷ মানে কি সেই গয়ংগচ্ছ? ব্যবসার বড় রাস্তা থেকে ব্যাক গিয়ার? ফের গিয়ে পড়া পাড়ার পচা কুয়োয়? দুগ্গাপুজো যেখানে ছিল, সেখানেই রইল?
     

    Porun
    তমসো মা...

    শোভন তরফদার

    ধরা যাক, কোথাও কোনও আলো নেই৷ অন্ধকার৷ প্রকাণ্ড অন্ধকার৷ তার পর, ঠিক যে ভাবে সন্ধেবেলা একটি-দু’টি করে তারা ফোটে, সে ভাবে নিকষ আঁধারে একটি-দু’টি করে আওয়াজ ফুটতে শুরু করল৷ কুমোরটুলির পলিথিনের নীচে এক মায়াবি আলোকসম্পাত৷

    Porun
    বনেদি বাড়ির দুর্গাপূজা

    সন্দীপকুমার দাঁ

    বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব৷ কলকাতার দুর্গোৎসব কলকাতার ঐতিহ্যেরই এক স্মরণীয় দিক৷ পুরনো কলকাতার জমিদার আর বনেদি বাড়ির দুর্গাপুজো কলকাতার সংস্কৃতি আর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে৷পুরনো কলকাতার বনেদি বাড়ির পুজো এখন গল্পকথা৷

    Porun
    পুজোর আমি, পুজোর তুমি

    সায়ন আচার্য

    এ যেন এক শারদীয় উপাচার৷ বাগবাজার সার্বজনীন, তার পাশে শোভাবাজারের রাজা নবকৃষ্ণ দেবের বাড়ির পুজো, তেইশ পল্লি বা মুদিয়ালির পাশে ভবানিপুরের মল্লিকবাড়ির পুজো; ডোভার রোড সঞ্চয়ন কিংবা ম্যাডক্স স্কোয়্যার; একডালিয়া এভারগ্রিনের পাশে গোলপার্কের চন্দ্রধামের পুজো৷ কোনও তুলনা হয় কি?

    Porun
    তারকাদের পুজো

    এই শারদ উৎসবে রূপোলি পর্দার তারকারা কী করছেন? কী খাচ্ছেন? কোথায় যাচ্ছেন? মুম্বই-এ রানি মুখোপাধ্যায়, অভিজিৎ বা বাপ্পি লাহিড়ী থেকে টালিগঞ্জে ঋতুপর্ণা সেনগুপ্ত, সন্দীপ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায় বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কার পুজোর কি প্ল্যান জেনে নিন৷

    Porun
    পথশিশুর সৃষ্টি ঠেকে শিশু শিক্ষার আঙিনায়

    দেবাশিস দাস

    বাঁশি থেকে তবলা৷ পটচিত্র থেকে নাটক৷ কী নেই মণ্ডপসজ্জায়? বাঁশিতে ডেকেছে কে? ডেকেছে যাদবপুর শ্যামাপল্লি শ্যামা সঙ্ঘের পুজো৷ নানা রকমের বাঁশি দিয়েই এ বারে মণ্ডপ সাজাচ্ছে তারা৷

    Porun
    প্রথম আদি তব...

    গৌতম বসুমল্লিক

    শতবর্ষে পা দিল ভবানীপুর সনাতন ধর্মোৎসাহিনী সভা’র দুর্গাপুজো৷ এটি কলকাতার প্রথম বারোয়ারি দুর্গাপুজো৷ বাংলার দুর্গাপুজোর ইতিহাস চারশো বছর বা তার কিছু বেশি সময়ের হলেও রাজসিক এই পুজো দীর্ঘ কাল সীমাবদ্ধ ছিল রাজা-জমিদারদের বাড়ির মধ্যেই৷

    Porun
    থিমের দৌড় ঢিমেতালে

    দেবাশিস দাস

    পিকনিক গার্ডেন সর্বজনীন বিয়াল্লিশ বছর ধরে পুজো করে আসছে৷ এ বারের থিম ‘প্রদীপের নীচে অন্ধকার’৷ মণ্ডপের কাজ হচ্ছে উল দিয়ে৷

    Porun
    পুজোর বিলেত যেন এক টুকরো কলকাতা

    সঞ্জয় দাস

    কুমোরটুলির ঠাকুর, বাড়ির তৈরি ফুচকা, ঘুগনি, ডিমের ডেভিল৷ কলকাতা আছে না-কলকাতাতেও৷ বাঙালির দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে আছে ধুমধাম, জাঁকজমক৷ বিলেতেও এর ব্যতিক্রম নয়৷ দেশ থেকে দুর্গামূর্তি আনা, পুরোহিতের ব্যবস্থা করা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ— এ রকম হাজারো কাজে এই সব কমিটি ব্যস্ত থাকে৷

    Porun
    প্রবাসে দুর্গার বশে

    পার্থসারথি চট্টোপাধ্যায়

    পুজো দোরগোড়ায়৷ দেশে মণ্ডপ তৈরির কাজ শেষের পথে৷ থিম নিয়ে আলোচনাও তুঙ্গে৷ আমাদের এ দেশে, মানে আমেরিকায় হিউস্টনের বাঙালিরাও কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ ‘ব্রিং বেঙ্গল টু বেইউ’— লক্ষ্য নিয়ে আমরাও ময়দানে নেমে পড়েছি৷

    Porun

  • Search Junk Food