চার দিনের উৎসবের শেষে মায়ের বিদায়ের পালা৷ দশমীর ঢাকের বোলে মাকে বিদায় জানানো, সঙ্গে সিঁদুর খেলা আর ধুনুচি নাচ৷ বিসর্জনের নানা দৃশ্য আমাদের ক্যামেরায়৷
আসছে বছর আবার হবে
|
| আসছে বছর আবার হবে |
| Upload : 2009-10-12 |
|
|
শুক্রবার ছিল শুভ মহালয়া৷ পিতৃপক্ষের শেষ৷ দেবীপক্ষের শুরু৷ ভোর থেকে তর্পণের জন্য বহু মানুষ গঙ্গার ঘাটে ভিড় করেন৷ কুমারটুলির ব্যস্ততা ওঠে চরমে৷ মহালয়ার সকালের এমনই কিছু দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়৷
পুজোর কাউন্টডাউন শুরু
|
| পুজোর কাউন্টডাউন শুরু |
| Upload : 2009-09-18 |
|
|
নবমীর সন্ধ্যায় কলকাতার ছবি বলে দেবীর বিদায়বেলা সমাগত৷ বেশ কিছু মণ্ডপ থেকে ভেসে আসছে বিষণ্ণ সানাই-এর সুর৷ শারদ সম্মান জিতে নেওয়া পুজোগুলির দিকে নেমেছে মানুষের ঢল, যারা জিততে পারেনি, তাদের দশমী যেন আজ থেকেই শুরু৷ আমরা অবশ্য পুরস্কার জেতা না জেতা বিচার না করেই ঠাকুর দেখছি৷ নবমীতে আমাদের পুজো পরিক্রমার সেই ছবি রইল এখানে৷
নবমীর কলকাতা
|
| নবমীর কলকাতা |
| Upload : 2009-10-12 |
|
|
পুষ্পাঞ্জলি শুরু হল সকাল দশটায়৷ লাউডস্পিকারে মন্ত্রোচ্চারণ৷ তখনও যেন চোখ থেকে ঘুমের রেশ কাটেনি শহরের৷ অঞ্জলি শেষ হতেই মণ্ডপে মণ্ডপে আড্ডা শুরু, অনেকে বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে৷ মেঘ কেটে গিয়ে সকালে আকাশ নীল, অষ্টমীর দিনটাকে তারিয়ে তারিয়ে উপভোগ করছে কলকাতা৷ এখানে রইল সেই পরিপূর্ণ উৎসবের ছবি৷
অষ্টমীর আনন্দধারা
|
| অষ্টমীর আনন্দধারা |
| Upload : 2009-09-26 |
|
|
সপ্তমীতেও দুপুর থেকে আকাশ কালো করে বৃষ্টি৷ তবে পুজোর আনন্দে বরুণদেবকে থোড়াই কেয়ার করার এলেমও যে এ শহর রাখে, তা রাস্তায় পা রাখলেই বোঝা যাবে৷ বাস ট্যাক্সি রিক্সা অটো আর মানুষে জড়িয়ে-পেঁচিয়ে কলকাতা নট-নড়নচড়ন৷ তালিকায় নতুন নামটি মেট্রোর — দুপুরে কী রাতে, পা রাখাই দুষ্কর৷ সপ্তমীর কলকাতার ছবি৷
সপ্তমীর শহর
|
| সপ্তমীর শহর |
| Upload : 2009-09-25 |
|
|
ষষ্ঠীতে বৃষ্টি দিয়ে দেবীর বোধন৷ দুপুরে টানা দু’ঘন্টা ধরে বৃষ্টি৷ গোটা কলকাতার মন ভার৷ আসলে এই ক’টা দিনের দিকেই তো সারা বছর তাকিয়ে থাকা! আমরাও পড়েছিলাম বৃষ্টির মধ্যে— দক্ষিণে প্রচণ্ড, উত্তরে কিছুটা কম৷ সেই বৃষ্টিভেজা ছবি ‘বোধন’ –এ৷
বোধন
|