• দেবী দুর্গা > নির্ঘণ্ট
  • শ্রীশ্রীদেবীর দোলায় আগমন৷ ফলম্—দোলায়াং মরকং ভবেৎ৷৷
    দেবীর গজে গমন৷ ফলম্— গজে চ জলদা দেবী শস্যরপূর্ণা বসুন্ধরা৷৷

    নির্ঘণ্ট
    শ্রীশ্রীঁশারদীয়া দু্র্গাপূজার সময় নির্ঘন্ট

    কলকাতা
    ৭ই আশ্বিন, (ভাঃ ২রা আশ্বিন), ২৪শে সেপ্টেম্বর, ২০০৯, বৃহস্পতিবার৷ সূ্য্যোর্দয় ঘ ৫৷ ২৯, সূর্যাস্ত ঘ ৫৷ ২৮৷ পূর্বাহ্ন ঘ ৯৷ ২৯৷ ষষ্ঠী রাত্রি ৭৷ ২৯৷ শ্রীশ্রী শারদীয়া দু্র্গাষষ্ঠী৷ পূর্বাহ্ন ঘ ৯৷ ২৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দু্র্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ (৩য় কল্প) প্রশস্তা৷ শ্রীশ্রীশারদীয়া দু্র্গাপূজা৷ শ্রীশ্রীশারদীয়া দু্র্গাদেবীর ষষ্ঠী বিহিত পূজা৷ সায়ংকালে শ্রীশ্রীশারদীয়া দু্র্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস৷
     

    ৮ই আশ্বিন, (ভাঃ ৩রা আশ্বিন), ২৫শে সেপ্টেম্বর, ২০০৯, শুক্রবার৷ সপ্তমী রাত্রি ঘ ৯৷ ১৪৷ শ্রীশ্রীদু্র্গা সপ্তমী৷ শ্রীশ্রীশারদীয়া দু্র্গাপূজা৷ পূর্বাহ্ন ঘ ৯৷ ২৯ মধ্যে কিন্তু বারবেলানুরোধে পূর্বাহ্ন দিবা ঘ ৮৷ ২৯ মধ্যে শ্রীশ্রীদু্র্গাদেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ (৪র্থ কল্প) ও সপ্তমী বিহিত পূজা প্রশস্তা৷ রাত্রি ঘ ১১৷ ৪ গতে রাত্রি ঘ ১১৷ ৫২ মধ্যে কুলাচারানুসারে শ্রীশ্রীদেবীর অর্দ্ধরাত্র বিহিত পূজা৷
    শ্রীশ্রীদেবীর দোলায় আগমন৷ ফলম্—দোলায়াং মরকং ভবেৎ৷৷

    ৯ই আশ্বিন, (ভাঃ ৪ঠা আশ্বিন), ২৬শে সেপ্টেম্বর, ২০০৯, শনিবার৷ অষ্টমী রাত্রি ঘ ১১৷ ৩২৷ মহাষ্টমী৷ পূর্বাহ্ন ঘ ৯৷ ২৯ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৬৷ ৫৯ গতে পূর্বাহ্ন ঘ ৯৷ ২৯ মধ্যে শ্রীশ্রীশারদীয়া দু্র্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা৷ মহাষ্টম্যাদি কল্পারম্ভ (৫ম কল্প) ও কেবল মহাষ্টমী কল্পারম্ভ (৬ষ্ঠ কল্প) প্রশস্তা৷ রাত্রি ঘ ১১৷ ৮ গতে সন্ধিপূজারম্ভ৷ রাত্রি ঘ ১১৷ ৩২ গতে বলিদান৷ রাত্রি ঘ ১১৷ ৫৬ মধ্যে সন্ধিপূজা সমাপন৷ বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রতোপবাস৷
     

    ১০ই আশ্বিন, (ভাঃ ৫ই আশ্বিন), ২৭শে সেপ্টেম্বর, ২০০৯, রবিবার৷ নবমী রাত্রি ঘ ২৷ ৬৷ মহানবমী৷ পূর্বাহ্ন ঘ ৯৷ ২৯ মধ্যে শ্রীশ্রীদু্র্গাদেবী মহানবমীবিহিত পূজা ও কেবল মহানবমী কল্পে (৭ম কল্প) পূজা প্রশস্ত৷
     

    ১১ই আশ্বিন, (ভাঃ ৬ই আশ্বিন), ২৮শে সেপ্টেম্বর, ২০০৯, সোমবার৷ দশমী শেষরাত্রি ঘ ৪৷ ৪৩৷ বিজয়াদশমী৷ পূর্বাহ্ন ঘ ৯৷ ২৯ কিন্তু বারবেলানুরোধে দিবা ঘ ৭৷ ০ মধ্যে পুনঃ ঘ ৮৷ ২৯ গতে ৯৷ ২৯ মধ্যে শ্রীশ্রীদু্র্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রশস্তা৷ শ্রীশ্রীবিজয়াদশমী কৃত্য৷ কুলাচারানুসারে বিসজর্নান্তে শ্রীশ্রীঅপরাজিতা পূজা৷ দশেরা৷
    শ্রীশ্রী বিজয়াদশমী৷
    দেবীর গজে গমন৷ ফলম্— গজে চ জলদা দেবী শস্যরপূর্ণা বসুন্ধরা৷৷

    Dhaka
    London
    Washington

  • Search Junk Food